Dhaka | Bengali
ad728

নাজিরপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ ‎

  • পিরোজপুর প্রতিনিধি
  • News Release Date : 16 Nov, 2026 | 03:41 AM | Photo Card | How Many People See: 31
প্রিন্ট PDF ছবি WhatsApp Facebook
নাজিরপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ ‎
ad728

‎পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে একটি থাই গ্লাস ভাঙচুর করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

‎জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতা-কর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। পরে তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি দলীয় অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে জানা যায়।
‎
‎এ ছাড়া একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে সেগুলো বাইরে এনে আগুন দেওয়া হয়। এ সময় কার্যালয়ের টিনও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরে পৃথক দুটি জায়গায় বিএনপি অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
‎
‎এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়


Posted by : ডেইলি সিলেট বুলেটিন

এই সংবাদটি পড়ে আপনার অনুভূতি কী?
মোট প্রতিক্রিয়া: ০
মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করার প্রয়োজন নেই।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

শিরোনাম
Advisor Farida wants direct voting for reserved women's seats in the next election No one has a 'safe exit' anymore The responsibility for burning the establishment was placed on the protesters. New trick for job seekers to fool ChatGP Uranus' moon had a deep ocean Google's five Nobel laureates: Sundar Pichai proud of colleagues' achievements Bangladeshi startup OneBrain AI at OpenAI DevDay in the US US to deploy 200 troops to Gaza A flower garden in the heart of the desert Israeli cabinet approves Gaza ceasefire deal What will be the future of Gaza after the ceasefire, and how many challenges lie ahead? Who wrote the news—human or AI, how does that change credibility? Prothom Alo wins two categories in the World's Best One-Ifra Journalist Ruhul Amin Gazi will be a symbol of protest There will be no restrictions on media in national elections: Information Advisor