বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- (রাজশাহী প্রতিনিধি
- News Release Date : 17 Nov, 2026 | 12:45 AM | Photo Card | How Many People See: 52
বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
(রাজশাহী প্রতিনিধি :
বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার।
সভায় মাদক, চোরাচালান, ইমো প্রতারণা, বাল্যবিয়ে, অবৈধ পুকুর খনন, জলাবদ্ধতা, যানজট, চুরি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, ভেজাল পণ্য ক্রয়-বিক্রয় প্রতিরোধসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, ওসি সেরাজুল হক, কৃষি অফিসার আব্দুল মান্নান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অমিত কুমার, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর, প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমান, অধ্যক্ষ আব্দুর রব, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা সহ সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও ইমো প্রতারণা প্রতিরোধে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিয়ে, অবৈধ পুকুর খনন, জলাবদ্ধতা ও ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গ।
Posted by : সিলেট বুলেটিন
এই সংবাদটি পড়ে আপনার অনুভূতি কী?
মোট প্রতিক্রিয়া: ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!