স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন পটুয়াখালীতে চাকরি, পদ ৭৪
- News Release Date : 12 Mar, 2026 | 07:15 AM | Photo Card | How Many People See: 71
Images Caption : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন পটুয়াখালীতে চাকরি, পদ ৭৪
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদগুলোতে ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে মোট ৭৪টি শূন্য পদ পূরণ করা হবে।
পদের নাম ও সংখ্যা বিবরণ—
পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭৪টি
বেতন স্কেল: ৯৩০০–২২৪৯০/- টাকা (বেতন–ভাতার ৭৫ শতাংশ সরকার কর্তৃক এবং ২৫ শতাংশ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয়।)
গ্রেড: ১৬ (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ গতি থাকতে হবে।
Posted by : ডেইলি সিলেট বুলেটিন
এই সংবাদটি পড়ে আপনার অনুভূতি কী?
মোট প্রতিক্রিয়া: ০
ডেইলি সিলেট বুলেটিন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!