Dhaka | Bengali
ad728

ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন

  • News Release Date : 18 Nov, 2026 | 08:51 PM | Photo Card | How Many People See: 37
প্রিন্ট PDF ছবি WhatsApp Facebook
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন
ad728
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন



 ছাতক প্রতিনিধিঃ ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, সাকিব মাহমুদ তালুকদারের জন্মদিন উপলক্ষে ১৮ ই নভেম্বর (বুধবার) বিকেলে কেক কেটে পালন করে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। 
ছাত্রনেতা সাকিব মাহমুদ তালুকদারের জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। এসময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী মিসবাহ, ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুর রহমান সোহেল, কবিরুল ইসলাম আঙ্গুর, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর কুমার দাস, সিলেট মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তালেব তালুকদার। 

আরও ছিলেন উপজেলা ছাত্রদল নেতা মাসুম আহমদ, হাসান আহমদ, ছাতক পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, ছাতক পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব অলিউর রহমান, ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর আহমদ, সহ-সভাপতি আলী আহমদ, রিফাত মিয়া, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (২), কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক অলি আহমদ, দপ্তর সম্পাদক সাকিব আল হাসান শুভ, ছাতক টেকনিকেল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নাঈব ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক রোহিতুল হক সাহাত, উপজেলা যুবদল নেতা নোমান আহমদ, মাসুম মিয়া, পৌর ছাত্রদল নেতা তাহসিন আহমেদ, ছাতক পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ, বিএনপি নেতা কবির হোসেনসহ বিএনপি, উপজেলা, পৌর কলেজ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



Posted by : সিলেট বুলেটিন

এই সংবাদটি পড়ে আপনার অনুভূতি কী?
মোট প্রতিক্রিয়া: ০
মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করার প্রয়োজন নেই।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

শিরোনাম
Advisor Farida wants direct voting for reserved women's seats in the next election No one has a 'safe exit' anymore The responsibility for burning the establishment was placed on the protesters. New trick for job seekers to fool ChatGP Uranus' moon had a deep ocean Google's five Nobel laureates: Sundar Pichai proud of colleagues' achievements Bangladeshi startup OneBrain AI at OpenAI DevDay in the US US to deploy 200 troops to Gaza A flower garden in the heart of the desert Israeli cabinet approves Gaza ceasefire deal What will be the future of Gaza after the ceasefire, and how many challenges lie ahead? Who wrote the news—human or AI, how does that change credibility? Prothom Alo wins two categories in the World's Best One-Ifra Journalist Ruhul Amin Gazi will be a symbol of protest There will be no restrictions on media in national elections: Information Advisor